আসন্ন পঞ্চম ধাপে দিনাজপুরের চিরিরবন্দরে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর সোমবার ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৬ জন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়াও একই দিনে সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতীক হাতে পাওয়ার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মালেক বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















