গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মারামারি সংক্রান্ত মামলার পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো সাদুল্লাপুর উপজেলার তরফ পাহাড়ী গ্রামের মনির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫), আলিম উদ্দিন (৪০), মমিনুর রহমান ও মিজানুর রহমানের ছেলে মইন মিয়া (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারামারি মামলার ওইসব আসামিরা পলাতক ছিল। এরপর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা মারামারির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানার মামলা রয়েছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















