গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির একাদশ দারিয়াপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি গাইবান্ধা জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ।
এরপর একটি বর্ণাঢ্য মিছিল বন্দর প্রদক্ষিণ শেষে দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুল প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল, সন্তোষ বর্মন, মশিউর রহমান মইশাল, সদর উপজেলার নেতা জাহাঙ্গীর আলম মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন গুলবদন সরকার ও সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।
বক্তাগণ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশ আজ মহাসংকটে আছে। গণতন্ত্র নির্বাসিত, সর্বত্র লুটপাট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সেইসাথে তারা গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মিহির ঘোষসহ নেতা কর্মীদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে কাউন্সিল অধিবেশনে জাহাঙ্গীর আলম মাস্টারকে সভাপতি, এমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং আসাদুল ইসলামকে সহসাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের দারিয়াপুর অঞ্চল কমিটি নির্বাচিত করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















