বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা পৌর শহিদ মিনারে কমিউনিস্ট পার্টির অনশন

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল মাস্টারসহ নেতাকর্মী ও নিরীহ মানুষের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনশন করেছে কমিউনিস্ট পার্টি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গাইবান্ধা পৌর শহিদ মিনারে অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মিথ্যা মামলার আসামি মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি মামলার আসামী ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা নেতা ময়নুল কবীর মন্ডল, মিতা হাসান, সন্তোষ বর্মণ, জাহাঙ্গীর আলম মাস্টার, যজ্ঞেশ্বর বর্মণ, আসোয়াদ আলী, সুপ্রিয়া দেব, এমদাদুল হক, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কমরেড শাহ আলমও টেলিফোনে সংহতি জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেন।

বক্তারা বলেন, নির্বাচন চলাকালীন গিদারীর ঘটনার সাথে কোন রকম সংশ্লিষ্টতা না থাকার পরও কেন মিহির ঘোষসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করা হলো? তারা বলেন সম্পূর্ণ হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা আরও বলেন, একদিকে মানুষের ভোটাধিকার-গণতন্ত্র হরণ অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি গাইবান্ধারা জনগণ কোনভাবেই মেনে নেবে না। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নইলে হরতালসহ আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুসিয়ারি

প্রকাশের সময়: ০৩:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১