বগুড়ার বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট হসপিটালের বাৎসরিক সাধারন সভায় (এজিএম) সম্মানিত অতিথির বক্তব্যে টিএমএস এসের প্রধান নির্বাহী ও বগুড়ার অন্যতম উদ্যোক্তা অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেছেন, কর্মসংস্থান তৈরির জন্য দক্ষ কর্মি তৈরি করতে হবে। এলাকার উন্নয়য় হলে মানুষেরও ভাগ্যের উন্নয়ন হয়। নিজেকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে হবে আগে।
স্বাস্থ্য সেবায় আদর্শের উপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষের সেবায় সব সময় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।কাজ করতে হবে মানুষের কল্যানে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে হসপিটালের চেয়ারম্যান প্রফেসর মো: গুলজার রহমানের সভাপতিত্বে ও ইনডিপেনডেন্ট গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ডা: এমএইচ আলমগীর পাভেল, ডা: জাকিরুল আলম, ডা: রেজাউল আলম ফেরদৌসী নয়ন, অধ্যাপক ডা: একে বসাক, ইসলামী ব্যাংক বগুড়া জোনাল হেড আব্দুস সোবহান, ইন্জিনিয়ার আব্দুস সালাম, কৃষিবিদ আসাদুর রহমান, একেএম নজমুল হুদা, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল, ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সপাল আবুল বাশার প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 



















