দিনাজপুরের চিরিরবন্দরে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন এবং আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর অফিসার্স ক্লাবে চিরিরবন্দর পিস ফ্যাসিলিটেটর গ্র“প (পিএফজি)’র আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।
পিএফজির সমন্বয়কারি মোরশেদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিএফজি এ্যাম্বাসেডর গ্রুপের এক্সিকিউটিভ এ্যাম্বাসেডর সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়কারি রাজেশ দে, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দারুল ফালাহ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. ইউসুফ আলী, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মইনুল ইসলাম, উপজেলা পলী উন্নয়ন অফিসার মো. সামজিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা সমবায় অফিসার মো. মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহতাবউদ্দিন সরকার, চিরিরবন্দর পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মমিনুল ইসলাম, পিএফজির সদস্য প্রভাষক আফছার আলী খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, জাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ইয়্যুথ গ্র“পের সদস্য, ধর্মীয় নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









