দিনাজপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অংশ গ্রহনে “ উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিদের ভুমিকা” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের আয়োজনে রোববার (৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উগ্রবাদ, সহিংস উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন এবং এবিষয়ে জনপ্রতিনিধিদের করনীয় সম্পর্কে বিশেষজ্ঞ হিসাবে বক্তব্য রাখেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাত।
অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমার সভাপতিত্বে সেমিনার উদ্¦োধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিেেষ্টট বারী-উল করিম খান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর আওতায় অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগন অংশ নেন।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 

















