বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানছে না বিধিনিষেধ, মানুষের মুখে নেই মাস্ক     

দেশের করোনার সংক্রমণ  ও করোনার নতুন ধরণ ওমিক্রণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ সমূহ গাইবান্ধায় মানছে না কেউ। মুখে মাস্ক ছড়াই শহর-হাট-বাজারগুলোতে অবাধে চলাচল করছে মানুষেরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে গাইবান্ধা শহরসহ বিভিন্ন উপজেলা শহরে দেখা গেছে মুখে মাস্ক ছাড়াই অবাধে চলাচলের চিত্র।

জানা যায়, করোনার সংক্রমণ  ও ওমিক্রণ ঠেকাতে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ দফা বিধিনিষেধ জারি করে। সেটি আজ বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে দোকান, শপিং মল, বাজার হোটেল-রেস্তোরাঁসহ জনসমাগমস্থলে সবাইকে মাস্ক পড়তে হবে। এমন নির্দেশনা থাকলেও গাইবান্ধার অধিকাংশ স্থানে সেটি মানছে না কেউ। শহর-হাট-বাজারে আসা মানুষগুলো মুখে মাস্ক পরিধান না করে নির্বিকারে চলাচল করছে। এমনকি স্বাস্থ্যবিধি মানাতে মাঠপ্রশাসনের কোন তৎপড়তা লক্ষ্য করা যায়নি।

গাইবান্ধা শহরে আসা খলিল মিয়া নামের এ ব্যক্তি জানান, নতুন করে বিধিনিষেধ সম্পর্কে জানা নেই তার। যার ফলে মাস্ক ছাড়াই শহরে কাজের জন্য এসেছে তিনি।

স্থানীয় শিক্ষক মোসলেম উদ্দিন  জাগো২৪.নেট-কে জানান, মানুষ মাস্ক ছাড়াই এদিক-সেদিক ঘুরছে মানুষেরা। সরকারি বিধিনিষেধ না মানলে ফের করোনা সংক্রমণসহ ওমিক্রণ আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জাগো২৪.নেট-কে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ দফা বিধিনিষেধ মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছে।

প্রকাশের সময়: ১২:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২