যমুনা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশের নানী ছকিনা বেগম (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বার্তা২৪.কম এর গাইবান্ধা জেলা প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির, দৈনিক ভোরের ডাক এর সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক নয়া শতাব্দী এর প্রতিনিধি মাসুদ মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক সাতমাথা এর প্রতিনিধি আব্দুল জোব্বার আকন্দসহ আরো অনেকে। মরহুমে আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
উল্লেখ্য, ছকিনা বেগম জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আবুল হোসেন সরকার হাসিমের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ১ ছেলে, নাতী-নাতনী ও পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর গয়েশপুর গ্রামের নিজ বাড়িতে যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাসুদ মো. আনোয়ার হোসেন, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















