গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে হাসিনা বেগম ( ৭০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও অন্তত ৫ জন আহত হয়।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম রিফাইতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, একটি ভ্যানে ৫ জন যাত্রী নিয়ে কালিবাজার অভিমুখে রওনা হয়। এসময় বাদিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে অপর একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসিনা বেগম ঘটনাস্থলে নিহত হন। একই সঙ্গে শিশুসহ আরও ৪ যাত্রী ও ভ্যান চালক শাহিন মিয়া গুরুতর আহত হয়।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















