গাইবান্ধা জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক অলিউর রহমানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক অলিউর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, সাংবাদিক কেএম রেজাউল করিম, আবেদুর রহমান স্বপন, শাহাবুল শাহিন তোতা, অমিতাব দাস হিমু, দিপক কুমার পাল,সিদ্দিক আলম দয়াল, শামিম আল সাম্য, শামিমুল হক শাহিন, এবিএম সাত্তার, শেখ হাবিবুর রহমান, খালেদ হোসেন, ফেরদাউস আলম জুয়েল, এসএম বিপ্লব, মাসুম রুমেল প্রমুখ।
সভায় আগামীদিনে কাজের মধ্য দিয়ে জেলার সার্বিক উন্নয়নে ও জেলার মানব সম্পদের জীবন মানোন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক অলিউর রহমান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















