বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ফের বাড়ছে করোনা সংক্রমণ

তোফায়েল হোসেন জাকিরঃ করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে গাইবান্ধা জেলায় সংক্রমিত হয়েছিল ৪ সহস্রাধিক মানুষ। এসব রোগির মধ্যে একজন বাদে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু তৃতীয় ঢেউয়ে এসে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন শনাক্তসহ গত দেড় সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

রোববার (১৬ জানুয়ারি) গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাইবান্ধা জেলার সাতটি উপজেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৮২৩ জন ও মৃত্যুবরণ করে ৫২ জন এবং আইসোলেশনে চিকিৎসাধীন ছিল ৪ জন রোগি।

এদিকে, করোনার তৃতীয় ঢেউ এসে ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নতুন করে আরও ১০ জন শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত রোগির স্থিতি দাঁড়িয়েছে ১৪ জনে।

অপরদিকে, দেশে করোনার সংক্রমণ ও করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ দফা বিধিনিষেধ জারি করে। যা গত বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন শুরু হয়। এই বিধিনিষেধ মোতাবেক জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতামুলকভাবে মাস্ক পরার নির্দেশনা থাকলেও গাইবান্ধার অধিকাংশ স্থানে সেই নিয়ম মানছে না কেউ।  শহর-হাট-বাজারে আসা মানুষগুলো মাস্ক ছাড়াই নির্বিকারে চলাচল করছে। এমনকি স্বাস্থ্যবিধি মানাতে মাঠপ্রশাসনের তেমন কোন তৎপড়তাও লক্ষ্য করা যায়নি।

গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান জাগো২৪.নেট-কে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ দফা বিধিনিষেধ মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষদের সচেতন করা হচ্ছে।

গাইবান্ধায় ফের বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশের সময়: ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২