বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোলের শিশুকে ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি সুমনার

দেড় বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন গৃহবধু সুমনা বেগম (২০)। স্ত্রীকে ফেরত পেতে অসহায় স্বামী লাবলু মিয়া (২৫) পীরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করে। যাহার নম্বর- ৮৮৩, তারিখ- ১২/০১/২০২২ইং।

এদিকে মায়ের দুগ্ধ পানকরা শিশু মাকে না দেখে সারাক্ষন কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ওসমানপুরে। থানার ডায়রির সূত্রে জানা গেছে গত দুই বছর পূর্বে উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যা সুমনার সাথে লাবলুর পারিবারিক সম্মতিতেই বিবাহ হয়। এরই মধ্যে তাদের কোলজুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়।

সুখেই কাটছিলো লাবলু-সুমনার দাম্পত্য জীবন। অভাবেব সংসারে জীবিকার তাগিদে লাবলু গত ০২রা জানুয়ারি নির্মান শ্রমিকের কাজ করার জন্য ঢাকায় চলে যায়। এরই ফাকে ১১ই জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় লাবলুর পরিবারের কাউকে কিছু না বলে প্রয়োজনীয় কাপড় একটি স্মার্টফোন ওগঊও-১ – ৮৬১১৪২০৫৬৮৬৮৩৭, ওগঊও-২ – ৮৬১১৪২০৫৬৮৬৮৮২৯, সিম নম্বর- ০১৭৯৮৫৮৩০৪৪। নগদ প্রায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, স্বর্নের দুল, হাতের বালা সহ মালমাল নিয়ে যায়।

বিষয়টি লাবলু জানতে পেরে পীরগঞ্জে চলে এসে শশুরবাড়িসহ বিভিন্ন আত্মীয় সজনের বাড়িতে খোজ নেয়। এদিকে স্ত্রীর কোন সন্ধান না পাওয়ায় অসুস্থ্য শিশু সন্তানকে নিয়ে লাবলু হতাসায় দিন গুনছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সমাজের জনহিতৈষী ও জনপ্রতিনিধিদের নিকট আকুল আবেদন গৃহবধু সুমনার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন লাবলু।

প্রকাশের সময়: ০৬:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২