বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় অপহরণকারি গ্রেফতারসহ অপহৃতা উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়িপাড়া এলাকা থেকে অপহৃতা কিশোরী (১৫) কে উদ্ধার করেছে র‌্যাব। এসয়ম একেএম বোরহান উদ্দিন (১৭) নামের এক অপহরণকারিকেও গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পটির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের মালিপাড়া গ্রামের একটি বাড়িতে   অভিযান পরিচালনা করে। এসময় অপহরণের শিকার ১৫ বছর বয়সি একজন নাবালিকা ভিকটিম উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বোরহান উদ্দিন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (সোনারপাড়া) গ্রামের ফরিদুল ইসলাম ওরফে ফরমুজের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত অপহরণের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বোরহান। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা চলমান রয়েছে। উক্ত মামলার আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০৯:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২