ইউনিয়ন পরিষদ (ইউপি) ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মেম্বার পদে অংশ নিয়েছে শাহাদত হোসেন বেলাল নামের এক তরুণ নেতা। এই ওয়ার্ডে ৬জন মেম্বার প্রার্থীর মধ্যে একদম উদয়মান তরুণ প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন তিনি।
সরেজমিনে জানা যায়, নলডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম মান্দুয়া পাড়া গ্রামের নকিবর মন্ডলের ছেলে শাহাদত হোসেন বেল্লাল। সদা হাস্যেজ্জ্বল সর্ব কনিষ্ট তালা প্রতীকের এই প্রার্থী দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে মানুষের মুখে মুখে এখন তার নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। তার নির্বাচনী এলাকায় নানা ধরণের সামাজিক উন্নয়নসহ সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়িয়েছেন।
আগামী ৩১ জানুয়ারি নলডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। এরই মধ্যে সচেতন ভোটাররা তাকে নতুন প্রজন্মের আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উদার মন-মানসিকতা ও চতুরমেধা সম্পন্ন বেলাল জনসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চান।
তার সর্মথকরা জানান, শাহাদত হোসেন বেলাল একজন তরুণ প্রকৃত সমাজসেবক। এলাকার গরীব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী। এরকম মানব দরদী মানুষ ওয়ার্ডের নেতৃত্বে আসলে সমাজের চিত্রপট পাল্টে যাবে।
শাহাদত হোসেন বেলাল জাগো২৪.নেট-কে বলেন, আমি সমাজের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে চাই। মানুষের সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ তালা যদি আমাকে ৮নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত করেন তাহলে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড হিসেবে রুপান্তর করব ইনশাআল্লাহ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















