দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন এলাকার রজনী গন্ধা আবাসিক হোটেল থেকে পুলিশ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
আবাসিক হোটেলের মালিক আকাশ চন্দ্র জানান, পাবনা জেলার সাথিয়া উপজেলার পাঠাথিয়া গ্রামের মৃত: কুদ্দুস আলীর ছেলে বে-সরকারি টাওয়ার কোম্পানীতে কর্মরত তারিন (৪০) এই আবাসিক হোটেলে মাঝে মধ্যে অবস্থান করতেন। গত ৮ জানুয়ারি থেকে তারিন এই হোটেলে ১০ নং কক্ষে অবস্থান করছিলেন। সোমবার (১৭ জানুয়ারি) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারিন হোটেলের কক্ষ থেকে বের না হওয়ায় তিনি পুলিশে সংবাদ দেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে জানান, মঙ্গলবার সকালে পুলিশ ঐ কক্ষের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত তারিনের লাশ উদ্ধার করেছে এবং লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















