বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বুধবার পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের মৃত দালাল উদ্দিন শেখের ছেলে মজিবর রহমানের নামীয় ভোগ দখলীয় জমি তারই ছোট ভাই আব্দুর ছাত্তার শেখ গংরা জোরপুর্বক দখলের পায়তারা করে আসছিল। এরই একপর্যায়ে কিশামত শেরপুর মৌজাস্থ মজিবর রহমান তার জমিতে মাটি ভরাট করতে গিয়ে ছাত্তার শেখ গংরা উত্তেজিত হয়ে বাঁধা নিষেধ করে। এ  ধরাবাহিকতা গত ১৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে ছাত্তার শেখ দলবদ্ধ হয়ে মজিবরের একটি ছাপড়া ঘর ভাঙচুর করাসহ খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৫০ হাজার টাকা মুল্যের মালামাল ক্ষতি সাধিত হয় তার।

এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্থ মজিবর শেখের ছেলে আল আমিন শেখ বলেন, শেরপুর মৌজাস্থ ৩৮ নং জে,এল এর ৬৭০ দাগে আমরা জমি মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এরই মধ্যে ছাত্তার শেখ ওই জমি অহেতুকভাবে দাবি করে দখলে চেষ্টা করে আসছে। এমনকি আমাদের ছাপড়া ঘর ভেঙে ফেলাসহ খড়ের ডিপিতে আগুন লাগিয়ে দেয় তারা।

এ বিষয়ে আব্দুস ছাত্তার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সাদুল্লাপুর থানার এএসআই তরিকুল ইসলাম জানান, মজিবরের ছাপড়া ঘর ভাঙচুর ও আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে ৪ মাদকসেবীর কারাদন্ড-জরিমানা  

সাদুল্লাপুরে বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের সময়: ০৬:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২