গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইন সেবনের দায়ে সাজেদুর রহমান (৪৫) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আটককৃত সাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে। সাজেদুর রহমান সাজেদুর বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের তোজাম্মেল হকের ছেলে ও নলডাঙ্গা উমেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জাগো২৪.নেট-কে জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা শিববাড়ি মোড়ে হেরোইন সেবনকালে সাজেদুর রহমানকে আটক করা হয়। এনিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















