বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৬ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনিসিডিলসহ আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৬ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় একটি পাথর বোঝাই ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১ টার দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের দরবস্ত কোমরপুর বাজার মেসার্স এথিনা ফিলিং স্টেশন পাশে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট কারাকালীন একটি পাথর বোঝাই ট্রাক থেকে অবৈধ মাদকদ্রব্য ২৪০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করাসহ মাদক কারবারি চালক রাজু মিয়া (৩০) ও সোহেল মিয়া (৩০) কে আটক করা হয়েছে। রাজু মিয়া রাজধানীর সাভার এলাকার বলিয়ারপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও সোহেল রানা টাঙ্গাইলেল মির্জাপুর উপজেলার গুনুটিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ০৮:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২