তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বি.এন.পির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে তৃণমূ্ল খালেদা জিয়া মুক্তি পরিষদের ব্যানারে গতকাল শুক্রবার ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া পৌরছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক, তৃণমূ্ল খালেদা জিয়া মুক্তি পরিষদের আহ্বায়ক আশিক ইকবাল রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরযুবদলের আহ্বায়ক এস,এম মাসুদ রহমান,যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক,যুগ্ম আহ্বায়ক সজল আহাম্মেদ,যুবদল নেতা আজাদ প্রমুখ।বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবী করেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 


















