গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় খোর্দ্দ কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন মণ্ডলের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম, শহিদুল্যাহেল কবির ফারুক, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাজু মিয়া, রোস্তম আলী, জানু শেখ, ওয়ারেছ আলী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারি খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদারের বিজয় সুনিশ্চত করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ভোটের মাঠে ভোট প্রার্থনা করে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে সাজ্জাদ হোসেন তালুকদারকে জয়যুক্ত করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















