পাবনার সাঁথিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রবাস ফেরত কর্মীসহ ৫ জন আহত হয়েছে।অপরদিকে আহত রোগীর মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার গৌড়ীগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক শেখ ও ঘুঘুদহ গ্রামের লেবা প্রামানিক গ্রুপের মধ্যে শক্রবার বিকালে জমিসংক্রান্ত সালিশী বৈঠকে সংঘর্ষ লাগে। এতে সুলতান প্রামানিকের ছেলে কামরুল (৩৫), মজনু (৪২) আতিকুল ৪০) বিদেশ ফেরত আনিসুর রহমান (৪৫) ও ইউপি সদস্য মানিক (৪৮) আহত হয়।
শনিবার সকালে আনিসুরের ভুয়া মৃত্যুর গুজব ছড়িয়ে মানিকের নেতৃত্বে শাতাধিক ব্যাক্তি লেবু প্রামানিকের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় লেবুর ভাই শরিফুল, আতিকুল, সিদ্দিকুল ইসলাম ও জাহেনার বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজ ভাংচুর করে। খাট, ধান, ছাগল লুট করে নেন বলে অভিযোগ করা হয়। শরিফুলের স্ত্রী স্বপ্না খাতুন জানান, আমার ঘরের বেড়া কেটে মানিক ও তার লোকজন সবকিছু লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, আমার মেয়েদের সখের টিভি ও রান্নার পাত্রও নিয়ে গেছে। রাতে ওরা আবার আসবে বলে হুমকি দিয়ে গেছে। পরে সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জাগো২৪.নেট-কে জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়েছে। মিথ্যা মৃত্যুর সংবাদ প্রচার করে এলাকায় ভাংচুর চালানো হয়। আমরা লাশের কোন সন্ধান পাইনি। শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল থেকে আহত আনিসুরকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 

















