সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পীরগঞ্জে র‌্যাবের হাতে ১ জন গ্রেফতার

ফ্ল্যাট বাসার ভুয়া মালিক সাজিয়ে বিক্রির নামে ৬৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারক চক্রের সদস্য ফুয়াদ হাসান ডাবলু(৪০)কে গতকাল রোববার র‌্যাব-১৩ গ্রেফতার করেছে। সে গাইবান্ধা জেলা সদরের মৌজামালিবাড়ি এলাকার মৃত দেলওয়ার হোসেনের পুত্র।

পুলিশ জানায়,পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাটে টপটেন নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারনার ফাঁদ পেতে বসেন ফুয়াদ। বিগত ২০২০ ইং সালের ১৫ জানুয়ারী ঢাকার মোহাম্মদপুরে ১৩’শ স্কয়ার ফুট একটি ফ্ল্যাট বিক্রির নামে ভুয়া মালিক সাজিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের মৃত শমসের উদ্দিনের পুত্র আব্দুর রশিদ এর কাছে কৌশলে ৬৪ লাখ টাকা হাতিয়ে নেন।

এরপর চুক্তি অনুয়ায়ী নিদৃষ্ট সময়ে ফ্ল্যাট বুঝে না দিয়ে নানা অযুহাতে কাল ক্ষেপন করতে থাকেন ফুয়াদ। এক পর্যায়ে ফ্ল্যাটের ভুয়া মালিকানার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ফ্ল্যাটের পরিবর্তে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রতি দেয় ফুয়াদ। টাকা ফেরতের নামেও কয়েক দফা প্রতারনা করায় বাধ্য হয়ে আব্দুর রশিদ পীরগঞ্জ ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি সাধারন ডায়রি করে র‌্যাবের স্মরনাপন্ন হন। পরে রংপুর র‌্যাব-১৩ প্রতারক ফুয়াদের মোবাইলে প্রযুক্তি ব্যবহার করে গতকাল রোববার রংপুর কেরামতিয়া মসজিদ সামন থেকে ফুয়াদকে গ্রেফতার করে। পরে তাকে পীরগঞ্জ থানা পুর্লিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-২৮,তারিখ ২৩/০১/২০২২ইং। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান-গ্রেফতারকৃত ফুয়াদ এর বিরুদ্ধে প্রতারনার একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২