বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিধি-নিষেধ অমান্য করায় ৮ জনের জরিমানা

করোনা ভাইরাস ও ওমিক্রণ মোকাবিলায় বিধি-নিষেধ জারি করেছে সরকার। গাইবান্ধায় এই বিধি-নিষেধ না মানায় ৮ জনের ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৩ জানুয়ারি) গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়েছে।

জেলা পুলিশ ও জেলা প্রশাসন এবং রোভার স্কাউট এর কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাস্ক বিতরণ ও বিধি-নিষেধ মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম ফয়েজ উদ্দিন জানান, সরকারি বিধি-নিষেধ লঙ্ঘন করায় আদালত জনগণের বিরুদ্ধে ৮টি মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক আলিউর রহমান বলেন, কোভিডের সংক্রমণ বিস্তার রোধে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

প্রকাশের সময়: ০৮:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২