বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ইনফিনিটি ক্লিনিক সিলগালা ও জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারকে সাময়িক সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স¤প্রতি ওই ক্লিনিকে ভ‚ল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় এক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলগালা ও জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পাকেরহাটে অবস্থিত মমতাজ (প্রাঃ) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারসহ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধভাবে পরিচালনার জন্য কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনাকালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

প্রকাশের সময়: ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২