বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মৃত বাচ্ছা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও মৃত সাহাব উদ্দিনের ছেলে ইউনুস আলী (৪১)।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দক্ষিণ বেকাটারী এলাকার পাগলারতল মন্দিরের পাশে মাদকসেবন করছিল ইউনুছ ও আনোয়ারুল। এসময় তাদের আটক করাসহ মাদকদ্রব্য ও সেবনের উপকরণ জব্দ করা হয়। এর দায়ে ধৃতদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জব্দকৃত জিনিসপত্র আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

সুন্দরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের সময়: ০৭:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২