বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে ব্রিজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত কাটাখালি ব্রিজ। এ ব্রিজের নিচ থেকে অবাধে তোলা হচ্ছে বালু। ফলে হুমকির মুখে পড়েছে ব্রিজটি। এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হলেও যেন দেখার কেউ নেই। নিশ্চুম রয়েছে প্রশাসন।

সরেজমিনে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেখা যায় ওই ব্রিজটির নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে নির্বিঘ্নে বালু তোলার চিত্র।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে কাটাখালি ব্রিজ সংলগ্ন থেকে চান মিয়া নামের এক ব্যক্তি বানিজ্যিভাবে  দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে চলেছে। শক্তিশালী দুইটি ড্রেজার মেশিন বসিয়ে অনবরত বালু উত্তোলনের ফলে কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত কাটাখালী ব্রিজটি হুমকির মুখে পড়ছে বলছেন সচেতন মহল।

বর্তমান সরকার ঢাকা-রংপুর মহাসড়কে চারলেন উন্নিত করনের কাজ চলমান রয়েছে। কিন্তু অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে সরকারের বাস্তবায়নাধীন প্রকল্প।

আরও জানা যায়, ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় পাক বাহিনীকে বাধাগ্রস্থ করার জন্য এই ব্রিজটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের হত্যা করে এই জায়গায় লাশগুলীকে গুম করে পাক বাহিনী। ফলে দেশের বীর সন্তানদের গণকবর হিসাবে বিবেচনা করে এখানে শহিদের নাম সম্বলীত একটি ফলক স্থাপন করা হয়। কিন্তু অবাধে বালু উত্তোলনের কারণে একটি বালু খেকো স্বার্থন্বেশী মহল দেশের বীর সন্তানদের গণকবর ধংস করে কবরের মাটি কেটে বিক্রি করছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, যেভাবে বালু তোলা হচ্ছে এতে করে কাটাখালি ব্রিজটি যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে। এছাড়া হুমকির মুখে পড়েছে আবাদী জমিও।

এ বিষয়ে বালু উত্তোলনকারী চান মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে ব্রিজ

প্রকাশের সময়: ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২