বুধবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন প্রকল্প ও আইনি সহায়তার (সেলপ) আয়োজনে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পার্বতীপুর গ্রামে পল্লী সমাজ নেত্রী সবিতা রানীর বাড়িতে জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার ও ক্ষতিকর আচরণ নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী এই সভায় এলাকার পুরুষ ও বালকদের নিয়ে পারিবারিক কাজে পুরুষদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, যৌন হয়রানি নির্মুল, বাল্য বিবাহ ও শিশুশ্রম বন্ধ, নারী-পুরুষ সমতায়ন সহ সমাজ ও পরিবারের মধ্যে সহমর্মিতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। অরিয়েন্টেশনটি সঞ্চালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন প্রকল্প ও আইনী সহায়তা (সেলপ) এর এ্যাসোসিয়েট কর্মকর্তা ইমদাদুল হক। প্রধান অতিথি হিসাবে সমাজ সচেতন মূলক বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক ফজলুল হক। জানা গেছে, উক্ত প্রকল্পের সহায়তায় উপজেলার বাল্য বিবাহ, জেন্ডার বৈষম্য, নারী নির্যাতন বন্ধ সহ নানা প্রকার সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 


















