আগামী ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি’র ভোটগ্রহণ। এ নির্বাচনে ভাতগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে অংশ নিয়েছে শফিকুল ইসলাম শফিক। এরই অংশ হিসেবে উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের খাদেম আলীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন, আব্দুল হাই আকন্দ। বক্তব্য দেন চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক, কাইছুল ইসলাম সরকার ছকু, লিপি বেগম, মজনু মাস্টার, মজিবর রহমান প্রমুখ।
বক্তারা চশমা প্রতীকে ভোট প্রার্থনা করে ভোটারদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচনে নির্বাচিত হলেও ভাতগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়নসহ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাবেন শফিক। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবায় মানুষদের জন্য ফ্রি এ্যামম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পরিষদে সেবাসমূহ সহজভাবে দোড়গোড়ায় পৌঁছানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সেই সঙ্গে নির্বাচনী জনসংযোগসহ ভোটপ্রার্থনা মানুষদের বাড়ি বাড়ি ঘুরছেন। ইতোমধ্যে আলোচনায় তুঙ্গে উঠেন তিনি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন একাধিক ভোটার।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















