গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদীর পানিতে ডুবে জোবায়রা আকতার জিম (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া ব্রিজ সংলগ্ন তিস্তা শাখা নদীতে এ ঘটনা ঘটে। মৃত্যু জিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের জাকারিয়া রহমানের মেয়ে।
স্বজনরা জানায়, নদীর পাড়ে জিমকে রেখে তার মা কাপড় কাঁচার জন্য নদীতে নামেন। এসময় মা’র অজান্তে জিম হামাগুড়ি দিয়ে নদীর পানিতে পড়ে যায়। এরপর নদীর পাড়ে গোসল করতে আসা স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















