শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি

ছবিঃ প্রতীকি

দিনাজপুরের চিরিরবন্দর ঘরে ঘরেদেখা দিয়েছে জ্বর ও সর্দি-কাশি। গেল কয়েকদিনে তাপমাত্রা ওঠানামা করছে। বাড়ছে ঠান্ডা। এখন শীতে কাবু হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এর মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে গত দুই সপ্তাহ ধরে এমন অসুস্থতা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন শত শত রোগী হাসপাতালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এছাড়া প্রতিটি ডাক্তারের প্রাইভেট চেম্বারেও রোগীর ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের জ্বর, সর্দির কারণে পরিবারও আতঙ্কিত। তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে মধ্যরাতে হালকা ঠান্ডা পড়া শুরু করেছে। এ কারণে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ড. ডা. সাব্বির হায়দার ও কমপ্লেক্সের মেডিকেল এসিস্টেন্ট ডা. ভিসি পাল জাগো২৪.নেট-কে বলেন, এ আবহাওয়া মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। এরপর ঠিক হয়ে যাবে। তাছাড়া যেহেতু শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে- এ কারণে শিশুদের প্রতি পরিবারের ও মায়েদের আরও বেশি যতœবান হতে হবে।

চিরিরবন্দরে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি

প্রকাশের সময়: ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২