বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় একদিনে ৩ বিচারকসহ ৩২ জনের করোনা শনাক্ত

গাইবান্ধা জেলায় ফের বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় তিন বিচারকসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকমাস আগে আক্রান্ত রোগির স্থিতি একজন থাকলেও  সম্প্রতি সেটি ছাড়িয়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ নতুন ৩২ জন আক্রান্তের মধ্যে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ ও গাইবান্ধা সদর সিনিয়র সহকারি জজ তৌফিকুল ইসলামের করোনা পজিটিভ পাওয়া গেছে।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত গাইবান্ধা জেলায় প্রায় ৫ হাজার ৬৯ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৮৩৯ জন ও ৫২ জন রোগি মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ১৭৮ জন রোগি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

তবে  কয়েক মাস আগে সংক্রমণ কমে মাত্র একজন রোগি আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এ জন্য বিধি-নিষেধ কিছুটা শীতিল করে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ করে জানুয়ারির শুরু থেকে এ জেলায় আবারও বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। ফের এটি মোকাবিলায় বিধি-নিষেধ জারি করেছে সরকার।  এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়ে অধিকাংশ মানুষ মানছে সেই নিয়ম-কানুন। বিভিন্ন শহর-হাট-বাজার কিংবা জনসমাগম স্থানে মাস্ক ছাড়াই অবাধ চলাফেরা করছে তারা। সেই সঙ্গে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের লক্ষ্যে হাজারো মানুষের সমাগম নিয়ে চালানো হচ্ছে নির্বাচনী প্রচারণা। সেখানে নেই কোন স্বাস্থ্যবিধির বিধির বালাই। সরকারে বিধি-নিষেধ মেনে চলতে এখনও অধিকাংশ মানুষ উদাসীন ও অসেচতন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান জাগো২৪.নেট-কে জানান, মানুষ যাতে করে কোভিড এ আক্রান্ত না হয়, সেবিষয়ে বিভিন্ন বিধি-নিষেধসহ স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশের সময়: ১১:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২