গাইবান্ধা র্যাব-১৩ এর অভিযানে রংপুরের পীরগঞ্জে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহমহিন উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের অর্ন্তগত চত্রা হাটের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর সামনে অভিযান চালানো হয়। এসময় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিন উদ্দিনকে আটক করা হয়। সে পীরগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 











