শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শীতার্তদের কম্বল দিলো প্রশিকা

উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধায় শীতে কাঁপছে মানুষ। এসব মানুষের মধ্যে দুস্থ পরিবারের সদস্যরা যবুথবু অবস্থায় রয়েছে। এরই মধ্যে তাদের মাঝে দেওয়া হলো কম্বল।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে গাইবান্ধার বোর্ড বাজারে এই কম্বল বিতরণের আয়োজন করে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা ও রংপুর জেলার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন। সিদ্দিকুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাদেকুর রহমান, বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক আলহাজ্ব ডা. মো. নজরুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দীন শাহ্, মো. রিপন খান, ফুলছড়ির এলাকা ব্যবস্থাপক মো. শামসুল আলম প্রমুখ

এ অনুষ্ঠানে অতিথিগণ প্রশিকার বিভিন্ন সামাজিক কাজের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে বিভিন্ন স্তরে দরিদ্রদের জনসংগঠন নির্মাণ,আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দরিদ্র জনগণকে স্বনির্ভর করে তোলা, সর্বজনীন শিক্ষা, মানবিক উন্নয়ন ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ নারীর সমন্বিত ও বহুমুখি উন্নয়ন, জৈবকৃষি উন্নয়নের কায্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

জানা যায়, প্রশিকা বাংলাদেশেরে একটি স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয়ে দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে ব্যাপক ও নিবিড় অংশগ্রহণ মূলক টেকসই উন্নয়ন প্রক্রিয়া তুরান্বিত করার লক্ষ্যে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় গাইবান্ধা, ফুলছড়ি ও পলাশবাড়ী উন্নয়ন এলাকার সর্বস্তরের কর্মীকর্তা কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতায় ও প্রশিকা গাইবান্ধার আয়োজনে বোর্ড বাজার সংলগ্ন অফিস চত্বরে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৫:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২