বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় নবনির্বাচিত ৭৮ জনপ্রতিনিধির শপথ গ্রহণ

দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৫৪ ইউপি সদস্য ও ১৮ জন সংরক্ষিত আসনের (মহিলা) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এবং বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য ও সদস্যাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততা ও সুনামের সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক।

নবনির্বাচিত শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা আহমেদ শাহ্, খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, ভাবকী ইউপি চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন লিটন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান তাদের সমর্থক ও শুভাকাঙ্খীরা।

প্রকাশের সময়: ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২