বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অটোরিকশা ছিনতাইকারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইউপির চম্পাতলীবাজারে অটোরিকশা ছিনতাইকালে মনসুর আলী নামে এক মাদকাসক্ত ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাটি গত ২৭ জানুয়ারি রাত ১২টায় উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কের ফতেজংপুর ইউপির চম্পাতলীবাজারে ঘটেছে।

চিরিরবন্দর উপজেলার নওখৈর গ্রামের অটোরিকশা চালক মো. জিকরুল হক জানান, মনসুর আলী একটি গ্যাস সিলিন্ডারসহ আমাকে সৈয়দপুরের রাবেয়া মোড় থেকে উপজেলার দেবীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে আমার অটোরিকশায় ওঠে। এরপর সে আমাকে উপজেলার রাণীরবন্দরে যাওয়ার কথা বলে আমার অটোরিকশা রিজার্ভ ভাড়া করে। সৈয়দপুরের রাবেয়া মোড় থেকে রাণীরবন্দরে যাওয়ার পথে ফতেজংপুর ইউপির চম্পাতলীবাজারের অদূরে ঝর্ণা নাসারীর সন্নিকটে পৌঁছলে মনসুর আলী আমার গলায় দেশীয় অস্ত্র ঠেকায় এবং তার কথা যেতে বলে। এতে আমি ভীত হয়ে পড়ি এবং তার কথা মতো রাণীরবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় চম্পাতলীবাজারে এসে চিৎকার করতে শুরু করি।

এসময় স্থানীয় ওই বাজারের লোকজন তাকে আটক করতে গেলে সে তাদেরকেও মারতে উদ্যত হয়। একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয় বাজারের লোকজন। এসময় মনসুর আলী মাদকাসক্ত ছিল। পরে মনসুর আলীকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। মনসুর আলী জানান, তার সাথে থাকা গ্যাস সিলিন্ডারটিও চুরি করা। ধৃত মনসুর আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মো. শওকত আলীর ছেলে।

চিরিরবন্দরে অটোরিকশা ছিনতাইকারী আটক

প্রকাশের সময়: ০৭:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২