বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে দুস্থ আনসার সদস্যের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্থায়নে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের গৃহহীন আনসার ও ভিডিপি কমান্ডার সুরুজ্জামান সাদার বাড়িতে তার জন্য বরাদ্দকৃত গৃহের ভিত্তি স্থাপন করেন ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম

এসময় পলাশবাড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, আনসার ও ভিডিপির উদাখালী ইউনিয়ন দলনেতা আব্দুল হামিদ, সহকারী আনসার কমান্ডার আজাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্থায়নে গৃহহীন দুস্থ আনসার সদস্যের জন্য এ বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে।

প্রকাশের সময়: ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২