বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর ঘটনার প্রতিবাদে উত্তাল আ.লীগ নেতা-কর্মীরা

সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যানের উপর স্বতন্ত্র প্রার্থীর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে সাদুল্লাপুরের ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয়েছে। এসময় শতাধিক দলীয় নেতা-কর্মী হামলাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে।

হামলার শিকার হওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব প্রতিবাদ সভায় বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীর গডফাদার শহিদুল ইসলাম সিপন ও তার ভাই সেলিম ও ডিউকসহ জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে হবে। এই হামলাকারীরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রসী। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে ফিরবে না।

উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চলেছে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা।  এ নির্বাচনে ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল কবির মিন্টু নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। তার পক্ষে শুক্রবার বিকেলে ধাপেরহাটের পীরেরহাট এলাকায় গণসংযোগে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপির নেতা শহিদুল ইসলাম সিপন ও তার কর্মী-সমর্থকরা সাহারিয়া খাঁন বিপ্লবকে লক্ষ্য করে হামলা চালায়। উপর্যপরি ইটপাটকেলের ঢিলে উপজেলা চেয়ারম্যানের  সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।

প্রকাশের সময়: ০৯:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২