গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোষ্ট করার অভিযোগ উঠেছে। এ অপরাধে আবু সাঈদ মিয়া (৩৫) নামেরেএক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে আবু সাঈদকে স্থানীয়রা আটক করে র্যাব-১৩ এর নিকট সোপর্দ করে। ধৃত আবু সাঈদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সুবেদ আলীর ছেলে।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের এক গ্রহবধূর সঙ্গে পরিচয় ঘটে আবু সাঈদের। সেই সুত্রধরে দীর্ঘদিন থেকে তার সঙ্গে কথাবার্তা চলে আসছিল। এমনকি ওই গৃহবধূর স্বামীর বাড়িতে যাওয়া আসা করছিল। এরই একপর্যায় ওই গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুক আইডিতে প্রকাশ করলে গৃহবধূর পরিবারের লোকজন বিষয়টি দেখে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















