রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সাদুল্লাপুরের ৮ ইউপি’র ভোটগ্রহণ, লড়ছে ৬১৯ প্রার্থী

ইউনিয়ন পরিষদ (ইউপি)’র ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে আজ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে আজ ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ শুরু হবে। ওইসব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাতীয় পার্টির ৫ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে।

উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৯টি ও ৫৭১টি ভোটকক্ষে ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেসহ বিজিবি, পুলিশ, ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে।

জনপ্রিয়

আজ সাদুল্লাপুরের ৮ ইউপি’র ভোটগ্রহণ, লড়ছে ৬১৯ প্রার্থী

প্রকাশের সময়: ১২:০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২