বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খোঁজ মিলছেনা বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মামুনের

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিনদিনেও খোঁজ মেলেনি বুদ্ধিপ্রতিব›দ্বী যুবক মামুনের (২৫)। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। এ ব্যাপারে মামুনের মা মনোয়ারা খাতুন সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, উপজেলার ধোপাদহ ইউনিয়নরে হাপানিয়া গ্রামের মামুন হোসেন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধি যুবক গেল ২৮ জানুয়ারি বিকেলে বাড়ি হতে খেলার উদ্দেশ্যে বের হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। মামুনের আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্যস্থানে খোঁজ নিয়েও কোথাও পাওয়া যায় নি। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন থানাতে ম্যাসেজ দিয়েছি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও সবুজ রঙের জ্যাকেট। কেউ সহৃদয় ব্যাক্তি ছেলেটির খোঁজ পেলে নিম্নক্ত নম্বরে জানানোর অনুরোধ করেছেন তার পরিবার। মামুনের মা ০১৭৭০৭১৮১১৪, ছেলের ভগ্নিপতি হৃদয় হোসেন-০১৩১১৭৩৩০৬৮।

প্রকাশের সময়: ০৭:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২