গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন এলাকার ৩৫০টি অসহায় ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবু প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বলেন, দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব এমনিতেই বেশি। শীতের সময় গরীব ও অসহায় মানুষগুলোকে খুবই কষ্ট পেতে হয়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের গরীব মানুষগুলোর সহায়তায় এগিয়ে আসা দরকার। আমাদের একটু সহেেযাগিতা অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হতে পারে।

রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 


















