ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে ১ জন, লাঙ্গল প্রতীকে ১ জন ও স্বতন্ত্র ৬ জন নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যাযান পদে যারা নির্বাচিত হলেন, রসুলপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে রবিউল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়নে লাঙ্গল প্রতীকে আব্দুল গফুর, দামোদরপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে জাহাঙ্গীর আলম, ফরিদপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আব্দুল্লাহ আল মামুন, ধাপেরহাট ইউনিয়নে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম মিন্টু, ইদিলপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে আব্দুর রহমান সরকার, ভাতগ্রাম ইউনিয়নে ঘোড়া প্রতীকে মাহফুজার রহমান মাফু ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ মনজুরুল ইসলাম রেজোয়ান। ।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 






















