বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের ৮ ইউপির ৭ টিতেই নৌকার ভরাডুবি, স্বতন্ত্রর জয়জয়কার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে একজন, লাঙ্গল প্রতীকে একজন ও স্বতন্ত্র ছয় জন নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ৭৯টি ভোটকেন্দ্রে ইভিমের মাধ্যমে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হলেন, রসুলপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে রবিউল ইসলাম ৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আব্দুল গফুর মিয়া নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ৪৫ ভোট।

নলডাঙ্গা ইউনিয়নে আব্দুল গফুর লাঙ্গল প্রতীকে ৪ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  তরিকুল ইসলাম নয়ন চশমা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৯৫৭ ভোট।

দামোদরপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৮৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  মনোয়ারুল হাসান মণ্ডল জিম আনারস প্রতীকে পেয়েছে ৫ হাজার ২৮৮ ভোট।

ফরিদপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন মিলন মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  নুর আজম মণ্ডল নিরব নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ২১৩ ভোট।

ধাপেরহাট ইউনিয়নে শফিকুল ইসলাম মিন্টু নৌকা প্রতীকে ৭ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  শহিদুল ইসলাম শিপন চশমা প্রতীকে পেয়েছে ৬ হাজার ৪৭১ ভোট।

ইদিলপুর ইউনিয়নে আব্দুর রহমান সরকার ঘোড়া প্রতীকে ৫ হাজার ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসানুর রহমান আনারস প্রতীকে পেয়েছে ৪ হাজার ৭৭৬ ভোট।

ভাতগ্রাম ইউনিয়নে মাহফুজার রহমান মাফু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  নাজমুল রহমান সুমন নৌকা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৪১০ ভোট।

খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে সৈয়দ মনঞ্জরুল ইসলাম রেজোয়ান মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  নজল হোসেন টেলিফোন প্রতীকে পেয়েছে ২ হাজার ১১২ ভোট।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সবকটি ইউপিতে ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

প্রকাশের সময়: ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২