রংপুরের পীরগঞ্জে আজ ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয়ে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন করা হয়।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামে ৫০ একর জমিতে সিংক্লোনাইজ মেশিনের সাহায্যে ওই চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আযোজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আমিন রাজা, বড় দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার। কৃষি বিভাগ জানায়, পার্বতীপুর গ্রামের পাথারে ৫০ শতক জমিতে ৪ হাজার ৫’শ টি ট্রে তে ইরি বোরোর বীজতলায় চারা তৈরি করা হয়। ওই চারায় ৫০ একর (১০০ বিঘা) জমি রোপন করা সম্ভব। এ ছাড়াও কৃষকবান্ধব সরকার উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অর্ধেক মূল্যে ১৩টি হারভেস্টর (ধান কাটা যন্ত্র) প্রদান করেছেন ।এতে অল্প খরচে ধান কেটে কৃষকেরা ঘরে তুলতে পারে ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 


















