দিনাজপুর জেলার বিরামপুরে ট্রেন-কারের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল আনুঃ ৬টার দিকে বিরামপুর-গোবিন্দগন্জ মহাসড়কের ঘোড়াঘাট রেল গুমটি নামক স্থানে এ দূঘটনাটি ঘটে। জিআরপি থানা কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্য্রপ্রেসগামী ট্রেনের সঙ্গে কারের সংঘর্ষে হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখন পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়,রেল ক্রসিংয়ের হাতলটি গত তিন সপ্তাহ যাবৎ অকেজো হয়ে পড়ে আছে। রশি দিয়ে চলছে পারাপার।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান,প্রাইভেটকার চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন।
সকাল পৌনে ৬ টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগুম্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কুড়িগ্রাম গামী দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের নিহত হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ওই লেভেলক্রসিংয়ের গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় লোহার চেইন দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেটকারচালক সেটি না দেখে লাইনের ওপর উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















