দিনাজপুরের হিলিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার বীর-মুক্তিযোদ্ধাদের ৯ টি বীরনিবাস (বাসস্থান) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হিলির নয়ানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ৪শতক জায়গার উপরে বীর নিবাস গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।
১২ লাখ ৯১ হাজার টাকা ব্যায়ে এই গৃহনির্মাণ করা হচ্ছে। উপজেলার ৯জন বীর মুক্তিযোদ্ধাকে এই গৃহনির্মাণ করে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস-চেয়ারম্যা ন শাহিনুর রেজা শাহীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকেই।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 


















