শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু 

গাইবান্ধা জেলা কারাগারে আসামি বিল্লাল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কারাগরের জেলসুপার নজরুল ইসলাম। এর আগে সকাল সাড়ে এগারটার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
জেলসুপার নজরুল ইসলাম জানান, গেল বছরের ১৬ সেপ্টেম্বর বিল্লাল হোসেনকে মাদক মামলায় জেলা কারাগরে পাঠায় আদালত। তখন থেকে তিনি শ্বাসকষ্ট ও শারিরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
হঠাৎ করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে অসুস্থ হলে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু 

প্রকাশের সময়: ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২