বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে নিজ বাড়িতে প্রতিবেশি চাচা কর্তৃক ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সামাদ (৪২) পলাতক রয়েছে। আব্দুস সামাদ আজগার আলীর ছেলে। এ ধর্ষণের ঘটনাটি গত ২ ফেব্রæয়ারি বুধবার দুপুরে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মজিরতপাড়ায় ঘটেছে।

জানা গেছে, ওই দিন দুপুরে বাড়ির খুলিয়ান থেকে ফুসলিয়ে ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে যায় আব্দুস সামাদ। পরে বাড়িতেই দুপুর ২টা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে। দীর্ঘসময় ওই স্কুলছাত্রীকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি ও খোঁজাখুঁজি করলে বাড়ি থেকে পালিয়ে যায় আব্দুস সামাদ। পরে ওই কিশোরী ধর্ষকের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়িতে ফিরে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে তার মা ও বাবা বিষয়টি চিরিরবন্দর থানায় অবহিত করে। এ ঘটনার সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চিরিবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান বিয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ জানার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ওইছাত্রীর পিতা এরশাদ আলী বাদী হয়ে রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২