বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় অন্ধ ব্যক্তিদের কম্বল দিয়ে খুশি ইউএনও পরিমল কুমার সরকার

তীব্র শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা বাতাসে জুবুথুবু হয়ে কাঁপছে অসহায় হতদরিদ্র শীতার্তরা। দিন, দুপুর কিংবা রাতে এসব অসহায় শীতার্ত সহ পঙ্গু, অন্ধ ব্যক্তিদের শীতবস্ত্র দিতে খুঁজে-ফেরেন দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। চলতি শীত মৌসুমে সরকারি ভাবে প্রায় ৭ হাজার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেছেন তিনি।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর উপজেলায় তার নিজ কার্যালয়ে অসহায় অন্ধ ব্যক্তিদের ডেকে কম্বল তুলে দেন তিনি।
কম্বল পেয়ে কয়েক জন অন্ধ মানুষ বলেন, আমরা অন্ধ মানুষ চোখে দেখি না, কার কাছে যাবো শীতের গরম কাপড়ের জন্য। আজ ইউএনও সাহেব ডেকে আমাদের কম্বল দিলো, আমরা খুবি খুশি।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার রাইজিংবিডিকে বলেন, অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন স্থানে আমরা শীতবস্ত্র বিতরণ করে আসছি। এছাড়াও রাতের আঁধারে হাটে-বাজার, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে জুবুথুবু হয়ে পড়ে থাকা মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে আসছি। চলতি শীত মৌসুমে আমরা প্রায় ৭ হাজার কম্বল বিতরণ করেছি। আজকেও উপজেলায় ডেকে অসহায় ১০ জন দৃষ্টিহীন মানুষকে শীতবস্ত্র দিলাম। এসব দৃষ্টিহীন অন্ধ মানুষদের গরম কাপড় দিয়ে নিজেকে খুব ভাল লাগছে। আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

প্রকাশের সময়: ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২